শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

বড় বেরসিক পুলিশ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০১ পূর্বাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান বর্তমানে কনসার্টে যোগ দিতে ভারতে অবস্থান করছেন। এবারের সফরে তিনি ভারতের ছয়টি শহরে কনসার্ট করবেন। যার মধ্যে রয়েছে হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শিলং, দিল্লি ও পুনে। চারটি শহরে কনসার্ট শেষ করেছেন গায়ক। অনেক বড় তারকা হলেও তাকে মাটির মানুষই মনে করেন অনুরাগীরা। সেই সরলতার আঙ্গিকে ফুটপাতেই গিটার হাতে গান ধরলেন তিনি। কিন্তু পড়লেন পুলিশি বাধায়!

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালুরু শহরের চার্চ স্ট্রিট এলাকায়। এদিন তিনি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ফুটপাতে দাঁড়িয়ে গান গাইতে শুরু করেন। যার ফলে বিব্রতও হতে হলো শিল্পীকে।

আরও পড়ুন: প্রভার জন্য ফাল্গুন নাকি ভ্যালেন্টাইন্স!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, এড শিরান তার জনপ্রিয় গান ‘শেপ অফ ইউ’ গাচ্ছিলেন। এমন সময়ে কিছু মানুষও জড়ো হতে থাকে। হঠাৎ পুলিশ এসে তার সেই পারফর্মেন্স ভেস্তে দেয়। খুলে দেওয়া হয় মাইকের প্লাগ। কারণ, অনুমতি ছাড়াই নাকি গাইছিলেন এড শিরান!

এ সময় গায়ক বলে ওঠেন, ‘আমাদের অনুমতি নেওয়া ছিল এখানে থাকার, কিন্তু এই পুলিশ এসে সেটা বন্ধ করে দিচ্ছেন।’

এ ঘটনায় কেউ কেউ গায়ককে কটাক্ষ করেছেন, আবার কেউ পুলিশকে। নেটিজেনরা বলছেন, ‘আন্তর্জাতিক শিল্পী গান গাইছিলেন। তার অনুমতি নেওয়া ছিল তাও পুলিশ প্লাগ খুলে দিল। অত্যন্ত দুঃখজনক।’ 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

এসি/ আই.কে.জে


এড শিরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250