সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’

আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘আপনারা ইতিমধ্যে বারবার জেনেছেন, প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল সবাই বলেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে। কাজেই আমাদের প্রধান লক্ষ্য এখন সংসদ নির্বাচনের আয়োজন করা। স্থানীয় নির্বাচনের কথা আমরা এই মুহূর্তে চিন্তা-ভাবনা করছি না।’ 

বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘স্থানীয় নির্বাচনের যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতেও স্থানীয় নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ আমাদের কাছে আসেনি। স্থানীয় নির্বাচন বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, এতে প্রায় এক বছর সময় লেগে যায়। কাজেই এই মুহূর্তে যদি আমরা স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।’

‘সংসদ নির্বাচনই এখন মূল লক্ষ্য এবং সেটি নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে’ বলে জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য, সংসদ নির্বাচন করা। আমরা এটা নিয়েই কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ভোটার লিস্ট জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পর যদি ডিসেম্বরে করতে হয়, তাহলে আমাদের অক্টোবর-নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। তার আগে স্থানীয় নির্বাচন করাটা এই মুহূর্তে আমাদের জন্য সম্ভব মনে করছি না।’

হা.শা./কেবি

নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250