বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন

ভালোবাসা দিবসে প্রীতম-তানজিন তিশার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৮ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি- সংগৃহীত

প্রীতম হাসান সংগীতের মানুষ হলেও তাকে মাঝেমাঝে অভিনয়ে দেখা যায়। বেশকিছু ওয়েব কন্টেন্টে অভিনয় করে মেধার স্বাক্ষর রেখেছেন। অন্যদিকে চলতি সময়ের ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা কয়েকটি ওয়েব কন্টেন্টে কাজ করেছেন।

এবার তাদের দুজনকে জুটিবদ্ধ করে জাহিদ প্রীতম নির্মাণ করেছেন নতুন ওয়েব ফিল্ম 'ঘুমপরী'।

সম্প্রতি এ ওয়েব ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারটি পোস্ট করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি'র ফেসবুক পেজ থেকে।

জানানো হয়েছে, ওয়েব ফিল্মটি আসছে ভালোবাসা দিবস উপলক্ষে। মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হয়েছে 'ঘুমপরী'। এতে প্রীতম হাসান ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করেছেন পারশা মাহজাবীন পূর্ণি।

আই.কে.জে/


প্রীতম-তানজিন তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250