বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নেটো, বয়স ১১২!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হচ্ছেন জোয়াও মারিনহো নেটো। ১১২ বছর ৫২ দিন বয়সী নেটো ব্রাজিলের বাসিন্দা। সম্প্রতি ব্রাজিলের সিয়ারার অ্যাপুয়ারেসে লংগেভিকুয়েস্টে তার বয়স নিশ্চিত করে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১১২ বছর বয়সে যুক্তরাজ্যের জন টিনিসউডের মৃত্যুর পর নেটো এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

১৯১২ সালের ৫ই অক্টোবর ব্রাজিলের মারাঙ্গুয়াপে, সিয়ারায় জন্মগ্রহণ করেন নেটো। তিনি এর আগে ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃত ছিলেন। বর্তমানে তিনি সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ পুরো বিশ্বে।

আরো পড়ুন : সমুদ্রের গভীরে ‘হার্প স্পঞ্জ’ উদ্ভিদ নাকি প্রাণী?

জোয়াও একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। চার বছর বয়স থেকেই তিনি তার বাবাকে মাঠের কাজে সাহায্য করতেন। তার কাজ ছিল গবাদিপশুর যত্ন নেওয়া এবং জুয়াজিরো গাছ থেকে ফল সংগ্রহ করাসহ আরও নানান কিছু। তিনি জমিতে ভুট্টা এবং মটরশুটি চাষ করতেন। বাড়িতে গরু, ছাগল, শূকর ও মুরগিও লালন-পালন করেন।

জোয়াও জোসেফা আলবানো ডস সান্টোসকে বিয়ে করেন। তাদের সাত সন্তান। যার মধ্যে জীবিত আছেন ছয়জন, তার ২২ জন নাতি-নাতনি। তারা এখন অনেক বড়। তাদের ছেলেমেয়ে আছে। এই দীর্ঘজীবনের রহস্য হিসেবে জোয়াও মনে করেন তার পরিশ্রম।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

এস/ আই.কে.জে/


বয়স্ক ব্যক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250