সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প *** ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প *** চাহিদার চেয়ে সরবরাহ কম, পেট্রল পাম্পে গাড়ির চাপ *** তাসকিন-নাইমার পথচলা শুরু যেভাবে

মেসিকে দেখে মঞ্চ থেকে নামছিলই না কারিনার দুই ছেলে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন কারিনা কাপুর খান। আর কারিনার এই সাক্ষাৎটা ছিল যে শুধু তার দুই ছেলে তৈমুর ও জেহের জন্য তা স্পষ্টই জানিয়েছিলেন এই বলিউড নায়িকা। 

আর তাই আগে থেকেই পুরোটা পরিকল্পনা করে কারিনা ঠিক পৌঁছে গিয়েছিলেন মেসির সঙ্গে দেখা করতে।

এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, তার দুই ছেলেই ফুটবলপ্রেমী। টিভিতে ফুটবল খেলা হলে তৈমুর ও জেহকে টিভির সামনে থেকে সরানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তার ওপর দুজনেই নাকি মেসির দারুণ ভক্ত। বিশেষত তৈমুর নাকি মেসির খুব বড় ফ্যান। আর তৈমুরের আবদারেই মেসির সঙ্গে সাক্ষাতের আগে থেকেই ব্যবস্থা সেরে রেখেছিলেন করিনা। আর সেখানেই সাইফ-করিনার ছোট ছেলে জেহ এমন কাণ্ড ঘটালেন, যা দেখে হতবাক খোদ করিনাও।

রোববার (১৪ই ডিসেম্বর) দুপুরে মা কারিনার হাত ধরে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে পৌঁছেছিলেন তৈমুর ও জেহ। মেসির পাশে দাঁড়িয়ে ছবি  তুললেন কারিনা, তৈমুর, জেহ। কিন্তু জেহর কাণ্ড দেখুন, মেসির দিকে অপলক তাকিয়ে থাকলেন। এমনকি, কারিনা যখন মঞ্চ থেকে নামতে যাবেন, তখন জেহ মঞ্চ থেকে নামতে নারাজ। 

শেষ পর্যন্ত রীতিমতো জেহের হাত টেনে মঞ্চ থেকে নামিয়ে দিলেন কারিনা। কারিনা জানিয়েছেন, তৈমুরের থেকে বেশি দুষ্টু জেহ। ওকে সামলাতেই প্রাণ নাজেহাল পুরো নবাব বাড়ির। করিনা, তৈমুর ও জেহের এই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

জে.এস/

কারিনা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250