মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মাহফুজ আনাম *** কলকাতায় গ্রেপ্তার ফয়সাল ও আলমগীরের সাক্ষাৎ চায় বাংলাদেশ উপহাইকমিশন *** ‘শেখ হাসিনার নেতৃত্বে পরিশুদ্ধ আওয়ামী লীগ সৃষ্টি করাই এখন প্রধান লক্ষ্য’ *** হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তারদের দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** মাদক মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবর বেকসুর খালাস *** জুমার সঙ্গে হাদির খুনির ছবি, যা জানাল দ্য ডিসেন্ট *** আড়াল থেকে সর্বোচ্চ নেতা, কে এই মুজতবা খামেনি *** ওসমান হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের কাছে কনস্যুলার সুবিধা চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঢাবিতে ছাত্রলীগ করার অভিযোগে মধ্যরাতে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি *** ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪০ পূর্বাহ্ন, ৯ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ সোমবার (৯ই মার্চ) সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, আজ সোমবার ভোর ৫টার দিকে হঠাৎ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-পথের দৃষ্টিসীমা কমে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।

ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। শীত ও ঘন কুয়াশার মধ্যে মাঝনদীতে এবং ঘাটে অপেক্ষমাণ যাত্রী ও চালকরা সাময়িক ভোগান্তিতে পড়েন। দুর্ঘটনা এড়াতে নৌরুটের বিভিন্ন পয়েন্টে এবং দুই প্রান্তের ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ভোর ৫টার দিকে কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও সিগন্যাল অস্পষ্ট হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে পুনরায় চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে এই নৌরুটে মোট ১৪টি ফেরি দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। দ্রুতই ঘাটের যানবাহনের চাপ স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

জে.এস/

ফেরি পারাপার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250