সোমবার, ৯ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাশতে কাশতে নাজেহাল পুতিন—ভিডিও সরিয়ে নিল ক্রেমলিন *** নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতাকে শোকজ *** কুকুরছানা উদ্ধার অভিযানে ক্রীড়া প্রতিমন্ত্রী *** নিউজিল্যান্ডকে বিধ্বস্ত করে টি-টোয়েন্টিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারত *** দুদকের ডিজির পাসওয়ার্ডসহ আইফোন ছিনতাই *** প্রতিরক্ষা গোয়েন্দাদের তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, ফেরত আনার প্রক্রিয়া শুরু *** যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা-সমালোচনা *** রুনা লায়লার গানে ‘বর্ণমালা’ চিনেছে ভারতের বিলুপ্তপ্রায় জাতি, খবরটি শোনার পর যা বললেন শিল্পী *** বিশ্রামাগারে ছিল না পানি, রাস্তা ছিল নোংরা—রাষ্ট্রপতির পশ্চিমবঙ্গ সফর ঘিরে বিতর্ক *** মূল্যস্ফীতি আরও বেড়ে ৯ শতাংশ ছাড়াল

দুর্নীতি বন্ধ হলে বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

দুর্নীতি বন্ধ করা গেলে দেশের বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যায় বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজ রোববার (৮ই মার্চ) দুপুরে মানিকগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ অনেক আশা-ভরসা নিয়ে ভোট দিয়েছে। আমরা কী পেলাম সেটা বড় বিষয় নয়, জনগণ কী পেল সেটাই বড় করে দেখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

টেন্ডার কার্যক্রম, সার ডিলার নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দলীয় পরিচয়ের পরিবর্তে যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একইসঙ্গে কৃষিজমি রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জে.এস/

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250