রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরাতে আবেদন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) সরিয়ে দিতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

একই সঙ্গে এ ঘটনার তদন্তে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন তিন সদস্যের একটি টাস্কফোর্সকে বলা হয়েছে।

প্রথমে এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন একজন উপপরিদর্শক (এসআই)। এরপর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তারা রহস্য উদঘাটনে ব্যর্থ হলে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে গত ৯ই সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১১১ বার পিছিয়ে আগামী ১৫ই অক্টোবর দিন ধার্য করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ নতুন দিন ধার্য করেন।

এদিকে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছে।

রোববার (২৯শে সেপ্টেম্বর) মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান  গণমাধ্যমকে এ তথ্য জানান। পরে মামলা নিয়ে শিশির মনির এবং নওশের আলী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

শিশির মনির বলেন, সাগর-রুনি হত্যা মামলার অভিযোগকারী আমাকে নিযুক্ত করেছেন। আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করবো। যারা তদন্ত করছে, তাদের সঙ্গে বসবো। এখন র‌্যাব তদন্ত করছে। আমাদের জানা মতে সবচেয়ে দক্ষ তদন্ত সংস্থা পিবিআই। আমরা চাই তারা তদন্ত করুক।

নওশের রোমান বলেন, এত বছর আশা ছেড়ে দিয়েছিলাম। বিচার চাওয়াও লজ্জাজনক মনে হচ্ছিল। আগের সরকার মামলাটা ধামাচাপা দিয়েছিল। ওই সরকার যেহেতু নেই, মনে করছি কিছু হতে পারে। যতক্ষণ পর্যন্ত কিছু না হয়, ততক্ষণ পর্যন্ত আশা করার কিছু নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতদিন যোগাযোগ করতো না। গত ৫ই আগস্টের পর তদন্ত কর্মকর্তা বেশ কয়েকদিন বাসায় গেছেন। তবে অগ্রগতি হওয়ার মতো কিছু জানাননি।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

এ মামলার আসামিরা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের ‘বন্ধু’ তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা কারাগারে আটক আছেন।

ওআ/কেবি

সাগর-রুনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250