মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসিফ মাহমুদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার দাবি ‘চরম মিথ্যাচার’: আনিস আলমগীর *** মঙ্গল শোভাযাত্রা ও আনন্দ শোভাযাত্রার মধ্যে কোনো পার্থক্য নেই: সংস্কৃতিমন্ত্রী *** জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ৩৯১ অভিযান, ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার *** হামের সব পরীক্ষা রাজধানীকেন্দ্রিক: ঢাকার বাইরে চিকিৎসা বিলম্ব, বাড়ছে ঝুঁকি *** অবৈধ পথে ইউরোপযাত্রায় বছরে কত বাংলাদেশি মারা যাচ্ছেন *** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত

সতর্ক করেছে জামায়াত, নতুন সিদ্ধান্ত নিলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে আলোচনায় থাকেন জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে একটি বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তিনি।

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আজান ও নামাজ নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আছেন তিনি। তবে বিতর্কিত এসব বক্তব্যের জন্য এবার তাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

তিনিও মাহফিলে কোরআন-হাদিসের বাইরে কিছু না বলার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন আমির হামজা।

তিনি বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল নেতা জানিয়েছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। তাই কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখপ্রকাশ করেছেন আমির হামজা। তিনি বলেন, ‘আগামীতে সতর্ক থাকব।’

আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী।

আমির হামজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250