মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

ওবায়দুল কাদেরের সম্বন্ধী আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শেখ হাসিনার পদত্যাগের আগে থেকেই লাপাত্তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৯ই নভেম্বর) তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদা বাবুকে (৭০) আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর অবশ্য তাকে ছেড়ে দিয়েছে।

জানা যায়, এদিন চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার আগ্রাবাদ এক্সেস রোডের এ আর টাওয়ারের ৪/এ নম্বরের একটি ফ্ল্যাট থেকে বাবুকে আটক করা হয়। এরপর তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। কিন্তু রোববার সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।

আরো পড়ুন : জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার অর্থবহ হবে না : ফখরুল

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের গণমাধ্যমকে  বলেন, মূলত জিজ্ঞাসাবাদের জন্যই বাবুকে থানায় আনা হয়েছিল। ওবায়দুল কাদের সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে কোনো মামলা না থাকায় পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সম্বন্ধী নুরুল হুদা বাবুর নোয়াখালীতে ব্যাপক প্রভাব ছিল বলে জানা যায়। ভগ্নিপতি কাদেরের নাম ব্যবহার করে নানা অপকর্মে লিপ্ত ছিলেন তিনি। ফলে তাকে আটকের পর ছেড়ে দেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

এস/ আই.কে.জে/


ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250