বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

উদয়পুরে বিয়েবাড়িতে রাশমিকা, অতিথির তালিকায় কারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের প্রেমের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এতদিনের বিয়ে নিয়ে লুকোচুরি খেলা আর নয়; এবার প্রকাশ্যে নিজেদের বিয়ের ঘোষণা দিলেন এ তারকা জুটি। আগামী বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা।

এ উপলক্ষে আজ সোমবার (২৩শে ফেব্রুয়ারি) সকালে তারা উদয়পুর বিমানবন্দরে পৌঁছান। এর মধ্যে তাদের বিমানবন্দরে নামার একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উদয়পুরের মেমেন্টোস বাই আইটিসি হোটেলে এ তারকা জুটির তিন দিনব্যাপী বিয়ের আয়োজন করা হয়েছে। ঘনিষ্ট প্রায় ৫০ জন অতিথি নিয়ে বিজয় ও রাশমিকা উদয়পুরে রওনা হন। সব মিলিয়ে মাত্র ১০০ জনের উপস্থিতিতে এ ব্যক্তিগত অনুষ্ঠান সম্পন্ন করা হবে বলে জানা গেছে। 

এ তারকা জুটির বিয়ের প্রাথমিকভাবে আমন্ত্রিত অতিথিদের তালিকায় তেলেঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কয়েকজন চলচ্চিত্র নির্মাতা থাকলেও বলিউডের বড় কোনো তারকা থাকছেন না বলে জানা গেছে।

এর আগে গত ২২শে ফেব্রুয়ারি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেন বিজয় ও রাশমিকা। সেখানে তাদের বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে— তারা তাদের এ মিলনকে ভক্তদের দেওয়া নামেই উৎসর্গ করেছেন।

সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা স্ট্যাটাসে লেখা ছিল—'আমাদের প্রিয় ভালোবাসার মানুষেরা। আমরা নিজেরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের একটি নাম দিয়েছিলে— ভিরোশ। তাই আজ ভরা হৃদয়ে তোমাদের সম্মানেই আমরা আমাদের এই একসঙ্গে পথচলাকে নাম দিচ্ছি— দ্য ওয়েডিং অব ভিরোশ। আমাদের এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।'

এর আগে গত বছরের ৩রা অক্টোবর হায়দারাবাদে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আংটি বদল করেছিলেন এ প্রেমিক যুগল। এরপর থেকেই তাদের আঙুলে বাগদানের আংটি লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে প্রেমের মাসে চার হাত এক হচ্ছে দুজনের। আগামী ২৬শে ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন বিজয়-রাশমিকা। রাজস্থানের উদয়পুরে একটি হেরিটেজ প্যালেসে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে বসবে তাদের বিয়ের আসর। উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি জমকালো রিসিপশন পার্টির আয়োজন করবেন তারা।

কয়েক দিন আগেই বিমানবন্দরে পাপারাজ্জিদের মুখোমুখি হয়েছিলেন রাশমিকা। তখন তাকে ২৬শে ফেব্রুয়ারির বিয়ের জন্য অভিনন্দন জানানো হয়, কিন্তু তিনি তা অস্বীকার না করে লাজুক হেসে মাথা নেড়েছিলেন। এর আগে বারবার বিয়ের প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেছিলেন—এই গুঞ্জন তো গত চার বছর ধরে চলছে। মানুষ একই জিনিসের জন্য অপেক্ষা করছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250