বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

রমজানে মুক্তি পাচ্ছে মনির খানের ইসলামি গান ‘আল্লাহ মাফ কর’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান রমজান উপলক্ষে একটি নতুন গান শ্রোতাদের উপহার দিতে যাচ্ছেন। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাবুল আকাইদ। আগামী বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) 'আল্লাহ মাফ কর' শিরোনামে ইসলামিক গানটি মুক্তি পেতে যাচ্ছে দুপুর ৩টায় এমকে মিউজিকটোয়েন্টিফোর চ্যানেলে। নতুন গানটি সবার আগে উপভোগ করতে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখার আহ্বান জানিয়েছেন এ সংগীতশিল্পী।

গায়ক মনির খান ১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। 

অ্যালবামের পাশাপাশি সিনেমার গান গেয়েও শ্রোতাদের মন জয় করে নিয়েছেন তিনি। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান। কয়েক দশক ধরে সংগীতচর্চা করে যাচ্ছেন এ শিল্পী। সংগীতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এখনো শ্রোতাদের নতুন নতুন গান উপহার দিয়ে যাচ্ছেন এ শিল্পী।

'আল্লাহ মাফ কর' শিরোনামে গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘গানটি আগেই করা ছিল। এর কথা, সুর ও সংগীত— সবকিছুই পবিত্র রমজান মাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাই এ মাসেই গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। গানের সব লাইন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। বাবুল আকাইদ এর আগেও আমার বেশ কয়েকটি গান করেছেন। তার গানের ভাবনা আমার ভীষণ পছন্দের। গানটিতে পরকালের কথা ফুটে উঠেছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।

জে.এস/

মনির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250