সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ায় গ্রেফতার পাপুয়া নিউ গিনির প্রভাবশালী মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

একজন নারীকে লাঞ্ছিত করার অভিযোগে পাপুয়া নিউ গিনির প্রভাবশালী এক মন্ত্রীকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়া। দেশটির সিডনির একটি সমুদ্র সৈকতে এক নারীকে মারধরের পর তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৭ই জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি বার্তাসংস্থা ।

প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির বিখ্যাত বন্ডি বিচের কাছে ‘ঘরোয়া বিরোধের’পরে পাপুয়া নিউ গিনির প্রভাবশালী পেট্রোলিয়াম মন্ত্রীর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে বলে অস্ট্রেলিয়ান পুলিশ রোববার জানিয়েছে।

আরো পড়ুন: এবার মানুষের কামড়ে প্রাণ গেলো সাপের!

গ্রেফতারকৃত ওই মন্ত্রীর নাম জিমি মালাডিনা। তিনি পাপুয়া নিউ গিনির পেট্রোলিয়াম মন্ত্রী এবং একইসঙ্গে দেশটির লাভজনক প্রাকৃতিক গ্যাস প্রকল্প নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। শনিবার (৬ই জুলাই)সকালে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলেছে, মারধরের ঘটনার পর তাদের বন্ডির কাছে একটি ঠিকানায় ডাকা হয়। পরে তারা সেখানে ‘মুখের আঘাতসহ ৩১ বছর বয়সী এক নারীকে’খুঁজে পায়। অভিযোগ করা হয়েছে, মন্ত্রী মালাডিনার সাথে ওই নারীর ‘বিবাদ’হয়েছিল।

মালাডিনাকে আগামী বৃহস্পতিবার সিডনির একটি আদালতে হাজির করার জন্য তালিকাভুক্ত করা হয়েছে বলে আদালতের নথিতে দেখা গেছে এবং তার বিরুদ্ধে ‘শারীরিক ক্ষতির জন্য হামলার’ অভিযোগ আনা হয়েছে।

৫৮ বছর বয়সী এই মন্ত্রী এক বিবৃতিতে বলেন, তিনি ‘সততা এবং স্বচ্ছতার সাথে এই পরিস্থিতি পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ’।

উল্লেখ্য, পাপুয়া নিউ গিনির প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার এবং অব্যবহৃত মজুদ মূল্যবান খনিজ পদার্থপূর্ণ স্থানের সন্ধানে যুক্ত বিদেশি সংস্থাগুলোর কাছে বর্তমানে যথেষ্ট আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে।

সূত্র: এএফপি

এইচআ/  

গ্রেফতার জিমি মালাডিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250