বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

নেটিজেনের নামে ১০০ কোটির মামলা করলেন রাবিনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২০ অপরাহ্ন, ১৫ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি পথচারীদের হামলার শিকার হয়ে আলোচনায় এসেছেন বলিউড তারকা রাবিনা ট্যান্ডন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কথাও বলেছিলেন। সেই রেশ না কাটতেই আলোচনায় এলেন ফের। নেটিজেনের নামে ১০০ কোটির মামলা করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কয়েকদিন আগে মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় তিনজনকে ধাক্কা মারেন রাবিনা। সেসময় স্থানীয়রা যখন তাদের ঘিরে ধরে তখন অভিনেত্রী নেমে আসেন। এবং পাল্টা চোটপাট চালান।

আরো পড়ুন: দর্শকের হৃদয়ে বেঁচে থাকবেন সোনালি দিনের নায়িকা সুনেত্রা

তবে চোটপাটে হিতে বিপরীত হয়। প্রতিউত্তরে স্থানীয়রা চড়াও হন রাবিনার ওপর। এতে যেন হুঁশ ফেরে নায়িকার। অবস্থা বেগতিক দেখে রীতিমতো হাতজোড় করেন। ‘ধাক্কা দেবেন না, দয়া করে আমাকে মারবেন না।’ বলে মিনতি করতে থাকেন।

এরইমধ্যে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যাতে নাখোশ অভিনেত্রী। ভিডিও প্রকাশকারীর নামে ১০০ কোটির মামলা ঠুকে দিলেন তিনি। 

এসি/

মামলা নেটিজেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250