মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

কোটি কোটি টাকা বক্সঅফিস কালেকশন ভুয়া, স্বীকার করলেন দেব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

সিনেমা মুক্তি পেলেই দুদিন পর পর বক্সঅফিস কালেকশন দেখা যায়। কলকাতার সুপারস্টার দেব-ও তার সিনেমা মুক্তি পেলে ফলাও করে বক্সঅফিস কালেকশন প্রকাশ করেন। তবে ব্যবসার তুলনায় যে কোটি কোটি টাকার পরিমাণ উল্লেখ করে হয় সেটি নিয়ে যথেষ্ঠ সন্দেহ ছিল!

স্বয়ং ভারতের পশ্চিমবঙ্গের সিনেমার অনেকেই এই বক্সঅফিস কালেকশনকে ‘স্ট্যান্ডবাজি’ বলে থাকেন। এবার দেব নিজেও দেব নিজেও স্বীকার করলেন এই বিষয়টি। কলকাতার চলচ্চিত্র বিষয়ক সাময়িকী আনন্দলোককে দেয়া এক সাক্ষাৎকারে যে বক্সঅফিস ফিগার প্রকাশ করা হয় সেটা সত্য কিনা জানতে চাইলে দেব বলেন, সত্যি-মিথ্যে বলে কিছু হয় না। পৃথিবীজুড়ে এটা হয়ে আসছে। ‘ধুরন্দর’ (হিন্দি সিনেমা) যে কালেকশন দিচ্ছে, সেটা কি মানুষ দেখতে যাচ্ছে? যেটা দিচ্ছে সেটাই তো বিশ্বাস করছে সবাই। এটা পুরোপুরি পারসেপশনের খেলা। এই খেলাটা সবখানে শুরু হয়েছে।

তার মানে যেটা সামনে আসে সেই অ্যামাউন্ট ফেইক ফিগার? উত্তরে দেব বলেন, এটাই ফরম্যাট। সকালে সোশ্যাল মিডিয়া খুললেই সবাই কালেকশন জানতে চায়। সিনেমা চলুক বা না চলুক কেউ জিজ্ঞেস করছে না, কয়টা শো হাউজফুল গেল কেউ দেখতে যায় না সবাই কালেকশন জানতে চায়।

এ বছর দেব অভিনীত ‘ধূমকেতু’ মুক্তির পর প্রথম সপ্তাহে ১৫ কোটি ২৪ লাখ, এবং দ্বিতীয় সপ্তাহে ২১ কোটি ৩৬ লাখ টাকার বক্সঅফিস কালেকশন প্রকাশ করা হয়েছিল। মাত্র দুই সপ্তাহে এই টাকার অংশ কি বাস্তবসম্মত জানতে চাইলে হাসিমুখে দেব বলেন, এটা আমি জানি না। তবে ‘ধূমকেতু’ ভালো ব্যবসা করেছে। কেউ যদি এই বক্সঅফিস নিতে না পারে সেটা তার ব্যাপার। সবটাই নিতে হবে এমন কোনো কথা নেই।

বক্সঅফিস কালেকশন বাড়িয়ে বলা প্রসঙ্গে দেব বলেন, এটা নিউ নরমাল। রেটিং, রিভিউ সবকিছু কেনা যায়। এটাই সবখানে হয়ে আসছে।

জে.এস/

দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250