বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

হাসিতে ঘায়েল নেটিজেনরা, ভিডিও নিয়ে যা বললেন পিয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। এ ছাড়া তিনি পেশায় একজন আইনজীবীও। সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভিডিওতে পিয়ার হাসিতে ঘায়েল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে মূল ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই হাসির ঝলক।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সুমন। তার কথা শুনে হেসে ওঠেন পিয়া। আর ওই হাসির কারণে রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে আসেন পিয়া। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।

বিষয়টি নজরে এসেছে পিয়ার। গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘আমি এটিকে এপ্রেশিয়েট করছি। তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি জানি যারা দুই সেকেন্ডে ওঠাতে পারে, তারা জাস্ট এক সেকেন্ডে নামিয়েও ফেলতে পারে।’

আরো পড়ুন: মেকআপ রুমে অভিনেত্রীকে আটকে রাখতেন প্রযোজক

ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুঁদ হয়েছেন। এ প্রসঙ্গে পিয়া বলেন, আমি বুঝতে পেরেছি, যারা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশিরভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটায় দোষের কিছু দেখছি না।

২০০৭ সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জেতেন। ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া।

এসি/  আই.কে.জে

নেটিজেনরা পিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250