রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত

বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গতকাল শনিবার (২৯শে নভেম্বর) রাজধানী ক্যানবেরায় তার সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ অত্যন্ত গোপনীয় ও ঘনিষ্ঠ পরিমণ্ডলে তার সঙ্গী জোডি হেইডনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। স্ট্রেলিয়ার গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে। হেইডন আর্থিক খাতে কাজ করেন। সূত্র : এবিসি নিউজ।

২০২০ সালে মেলবোর্নে এক ব্যাবসায়িক নৈশভোজে আলবানিজের সঙ্গে পরিচিত হন।

অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের ১২৪ বছরের ইতিহাসে পদে থাকাকালীন প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী বিয়ে করলেন। এর আগে দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই।

দুপুরের ওই অনুষ্ঠানে প্রায় ৬০ জন অতিথির সামনে এক সিভিল সেলিব্রেন্ট বিয়ে সম্পন্ন করান।

অতিথিদের মধ্যে ছিলেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো ও বেশ কয়েকজন মন্ত্রিসভার সদস্য। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত গণমাধ্যমে এর কোনো খবর প্রকাশিত হয়নি। 

মার্কিন গায়ক বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’-এর সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডনের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো।

নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি। আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই অ্যাম ইয়োরস’-এর তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।

এক যৌথ বিবৃতিতে দম্পতি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমাদের ভালোবাসা ও ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার ভাগ করে নিতে পেরেছি।’

৬২ বছর বয়সী আলবানিজ এক ছেলের বাবা এবং প্রথম স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গত বছরের ভ্যালেন্টাইনস ডেতে দ্য লজেই ৪৬ বছর বয়সী হেইডনকে বিয়ের প্রস্তাব দেন আলবানিজ।

তারা শুরুতে বড় পরিসরের বিয়ের পরিকল্পনা করেছিলেন, তবে এ বছরের মে মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে পরিকল্পনা বদলাতে হয়।

দেশজুড়ে জীবনযাত্রার ব্যয় সংকটের সময়ে বড়সড় বিয়ে সরকারের পুনর্নির্বাচনের সম্ভাবনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা ছিল ক্ষমতাসীন লেবার পার্টির কৌশলবিদদের। তাই নির্বাচন শেষে বিয়ে করার সিদ্ধান্ত হয়। আলবানিজ জানিয়ে রেখেছিলেন, বিয়ে ২০২৫ সালে হবে, তবে তারিখ প্রকাশ করেননি। জাঁকজমকপূর্ণ এ আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে।

জে.এস/

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250