মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

সুখবর দিলেন দেব!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

এ বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবি ‘টেক্কা’। এখনও রমরমিয়ে চলছে সেই ছবি। ছবি মুক্তির পর সম্প্রতি বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশ থেকে ঘুরে এলেন দেব। 

এদিকে টালিগঞ্জ ছেড়ে মুম্বাইতে পাড়ি দিলেন অভিনেতা দেব। এবার কি তবে হিন্দি ছবিতে পা রাখলেন বাংলার সুপারস্টার? শুটিংয়ের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই সুখবর ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগ করে নিয়েছেন।

মেকআপ ভ্যান থেকে একটি ছবি পোস্ট করে দেব লিখেছেন, ‘হ্যালো মুম্বাই’ ছবিতে দেখা যাচ্ছে, দেবের সঙ্গে রয়েছেন তার টিমের সদস্যরা। অর্থাৎ মুম্বাইতে যে নতুন কাজ শুরু করলেন তা এক প্রকার পরিষ্কার। 

আরো পড়ুন : সিনেমা দেখা শেষে অভিনেতাকে চড় মারলেন নারী দর্শক!

কিন্তু বিটাউনে কী কাজ করতে চলেছেন? তাও খোলাসা করেছেন দেব নিজেই। একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বাইতে হাজির হয়েছেন দেব। তবে শুধুই কি বিজ্ঞাপনের শুটিং, নাকি ছবির জন্যও এবার বলিউডে পথ চলা শুরু করবেন?

ইতোমধ্যেই রুক্মিণী মৈত্র বলিউডে প্রথম কাজ করে ফেলেছেন। তাহলে কি এবার দেবের পালা? যদিও ঘটনাচক্রে মায়ানগরীতে নিজের ছোটবেলা কাটিয়েছেন দেব। 

বলিউডের ক্যান্টিনে কাজ করতেন গুরুপদ অধিকারী, তাই সেইভাবে দেখতে গেলে বলিপাড়া তার কাছে নতুন নয়। তবে কি টলিউডের পাশাপাশি এবার বলিউডেও তিনি কাজ করবেন? সময়ই বলে দেবে সেই উত্তর। আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা।

এস/ আই.কে.জে

দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250