শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

আমার জীবনে কোনো পুরুষ নেই : সুস্মিতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিয়ে করেননি, তবে জীবনে অসংখ্য প্রেম করেছেন। গত দু'বছর তার রিলেশনশিপ স্ট্যাটাস ‘সিঙ্গল’ অর্থাৎ একা। সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার ২-এর প্রথম পর্বে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন সুস্মিতা সেন। সুস্মিতার কথা অনুযায়ী এই মুহূর্তে রোমান শলের সঙ্গেও সম্পর্কে নেই তিনি। রোমানের সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। 

ললিতের সঙ্গে প্রেম অস্বীকার করে প্রাক্তন রোমান শলের হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল বিশ্বসুন্দরীকে। এরপরই সকলে ধরেই নিয়েছিলেন, সুস্মিতার জীবনে পুরোনো প্রেমই আবার নতুন করে ফিরেছে। 

নিজের প্রেমজীবন নিয়ে সুস্মিতা বলেন, ‘আমার জীবনে কোনো পুরুষ নেই। বহুদিন ধরেই আমি সিঙ্গেল। সেটাও প্রায় দুই বছর হয়ে গেল। ২০২১ সাল থেকে...আমি কোনও সম্পর্কে নেই। আমার জীবনে কিছু অবিশ্বাস্যরকম চমৎকার মানুষ আছেন যারা আমার বন্ধু। তারা সকলেই এক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন কখন আমি ওদের ফোন করে বলব- দেখো, আমি গাড়ি বের করছি, পেছনের সিটে বসো। আমরা গাড়ি চালিয়ে গোয়ায় ঘুরতে যাব।’

আরও পড়ুন: অসংখ্য জনপ্রিয় গানের মাঝে বেঁচে থাকবেন শাফিন আহমেদ

উপস্থাপক রিয়া সুস্মিতাকে প্রশ্ন করেন, কারো প্রতি কি কোনও ভালোলাগা আছে? উত্তরে সুস্মিতা বলেন, ‘এই মুহূর্তে আমি কারও প্রতি আগ্রহী নই। বিরতি নেওয়ার মূল কারণ আমি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলাম। আর সেটা ছিল অনেকটা লম্বা সময়।’

এর আগে রোমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। ২০২১ সালের ডিসেম্বরে তারা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় দুজনকে। সে বিষয়ে সুস্মিতার ভাষ্য, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, বন্ধুই রয়েছি! সম্পর্ক অনেক আগেই শেষ... ভালোবাসা রয়ে গেছে!’ 

অভিনেত্রী দৃঢ়তার সঙ্গে আরো বলেন, তার পৃথিবী বিশ্বাসের চারপাশে তৈরি, তাই বিশ্বাসঘাতকতা নিতে পারেন না। সুস্মিতার কথায়, সততা শ্রদ্ধার সমান। যদি কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই নকল আবেগ তিনি ধরে রাখতে চান না। তার জীবনের সবটা জুড়ে আছে- মেয়েদের জন্য কী ভালো হতে পারে, সেটাই।

এসি/ আই.কে.জে/

সুস্মিতা সেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250