রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

তিন বছরের পুরোনো পোশাক পরে যে কারণে প্রিমিয়ারে অস্কারজয়ী অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসে ‘আফটার দ্য হান্ট’ সিনেমার প্রিমিয়ার ছিল গত শনিবার (৪ঠা অক্টোবর)। লুকা গুয়াদানিনোর নতুন সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস। স্বভাবতই এদিন সবার নজর ছিল অস্কারজয়ী অভিনেত্রীর দিকে। প্রিমিয়ার মানেই তারকাদের পোশাকের চুলচেরা বিশ্লেষণ। তথ্যসূত্র: ভ্যারাইটি।

এদিন সবাই অবাক হয়ে লক্ষ করেন ২০২২ সালে ‘টিকিট টু প্যারাডাইজ’ সিনেমার প্রিমিয়ারে যে গোলাপি পোশাক পরেছিলেন, তিন বছর পরও সেই পোশাকে হাজির হয়েছেন জুলিয়া! পরে নিজেই এর কারণ ব্যাখ্যা করেন অভিনেত্রী।

লালগালিচায় হাসিমুখে সাংবাদিকদের জুলিয়া বলেন, ‘হ্যাঁ, এটা সেই একই পোশাক, যা আমি তিন বছর আগে পরেছিলাম। অক্টোবর হলো স্তন ক্যানসার সচেতনতার মাস। আর আমি এটা পরেছি আমার এক প্রিয় বন্ধুর সম্মানে, যিনি স্তন ক্যানসারজয়ী।’

এদিকে এসেছে টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’, যা নিয়ে বিশ্বজুড়েই চলছে তুমুল আলোচনা। নতুন সিনেমার প্রিমিয়ারে এসেও তাই সুইফটকে নিয়ে কথা বলতে হলো জুলিয়াকে। গত আগস্টে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়ার পর থেকেই তিনি নতুন সিনেমার প্রচারে একের পর এক দেশ ঘুরে প্রচারণায় ব্যস্ত।

ফলে নতুন সিনেমা, সাক্ষাৎকার আর ভ্রমণের কারণে প্রিয় গায়িকা টেইলর সুইফটের নতুন অ্যালবাম এখনো তার শোনা হয়ে ওঠেনি।

মজা করে বলেন, ‘উফ! প্লিজ (সুইফটের নতুন অ্যালবামের কথা) আর মনে করিয়ে দেবেন না। আমরা তো কাজ নিয়েই ব্যস্ত। আমার তো বয়স হয়েছে, বিশ্রাম দরকার। লন্ডনে যাওয়ার পথে উড়োজাহাজে শুনব, সেটাই ঠিক করে রেখেছি।’ টেইলর সুইফটের ভক্ত হিসেবে জুলিয়া রবার্টসের পরিচিতি নতুন কিছু নয়।

সুইফট প্রসঙ্গে জুলিয়া বলেন, ‘সে অসাধারণ। একজন শিল্পী হিসেবে নিজের ভাবনা প্রকাশে সত্যিই অনন্য। আর মানুষ হিসেবেও সে খুব ভালো।’ আগে সুইফটকে নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জুলিয়া, গায়িকার ইরাস ট্যুরের কনসার্টেও তাকে দেখা গেছে। ২০১৫ সালেই তিনি তার যমজ সন্তান—ফিনিয়াস ও হ্যাজেলকে নিয়ে সুইফটের কনসার্টে গিয়েছিলেন।

জে.এস/

হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250