রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

লোহিত সাগরের নিচ দিয়ে যাওয়া ইন্টারনেট তার কেটে দেওয়ার হুমকি দিচ্ছে ইরান বলে খবর বেরিয়েছে। উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা মোতায়েন বহাল রাখলে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে ইরানের কোনো সরকারি কর্মকর্তা বা বড় গোয়েন্দা সংস্থা এখনো এটি সরাসরি নিশ্চিত করেনি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।

লেবানিজ-অস্ট্রেলিয়ান উদ্যোক্তা মারিও নাওফাল এক্সে লিখেছেন, ‘ইরান এখন হুমকি দিচ্ছে, উপসাগরীয় দেশগুলো মার্কিন সেনা রাখলে সমুদ্রের তার কেটে দেবে। এই তারগুলো বৈশ্বিক ট্র্যাফিকের ১৭ শতাংশ বহন করে, যার মধ্যে আমাজন, মাইক্রোসফট ও গুগল সমর্থিত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রগুলোর সংযোগও রয়েছে। তার কেটে গেলে ঘণ্টা নয়, মাসের পর মাস বিভ্রাট চলবে।’ মেটার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে পারস্য উপসাগর থেকে সরে গেছে বলেও তিনি জানিয়েছেন।

লোহিত সাগরের নিচে ঘন জালের মতো বিছানো ফাইবার অপটিক তারগুলো আঞ্চলিক ইন্টারনেট ট্র্যাফিকের প্রায় ৩০ শতাংশ বহন করে এবং এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যকে সংযুক্ত করে। আর্থিক লেনদেন, ক্লাউড সেবা, ভিডিও কল, ইমেইল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যক্রম সব কিছুই এই তারের উপর নির্ভরশীল।

এদিকে তার স্থাপনার দায়িত্বে থাকা ফরাসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আলকাটেল সাবমেরিন নেটওয়ার্কস তাদের গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিউর’ নোটিশ পাঠিয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির জাহাজ ‘ইল দ্য বাৎজ’ সৌদি আরবের দাম্মামের উপকূলে আটকে আছে। মেটাও এই মাসের শুরুতে সমুদ্রের তারে কাজ বন্ধ করে দিয়েছে।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250