রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৬

#

ছবি: রয়টার্স

ইসরায়েলের দক্ষিণের বিভিন্ন অংশে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, গোষ্ঠীটি ইসরায়েলের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে একঝাঁক ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, এসব হামলা ইরান ও হিজবুল্লাহর সামরিক অভিযানের সঙ্গে একই সময়ে চালানো হয়েছে হয়েছে এবং এটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে। শত্রুপক্ষ তাদের আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত আগামী দিনগুলোতেও এ ধরনের আক্রমণ অব্যাহত থাকবে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে হুতিদের দ্বিতীয় দফা হামলার খবর প্রকাশিত হওয়ার পর হুতিরা তা নিশ্চিত করলেন।

এর আগে ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলের সংবেদনশীল সামরিক ঘাঁটি লক্ষ্য করে একগুচ্ছ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় হুতিরা। তবে ইসরায়েল দাবি করেছে, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল ইসরায়েলে হুতিদের প্রথম হামলা।

লেবাননের হুতি বিদ্রোহীরা নিজেদের ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সামগ্রিকভাবে পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ইরান-নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষের অংশ বলে পরিচয় দেন, যেখানে হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোও রয়েছে।

জে.এস/

হুতি বিদ্রোহী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250