সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প *** ইসলামি প্রজাতন্ত্র ফেলে দেওয়ার আহ্বান রেজা পাহলভির *** বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবস পালন করতে নেতাকর্মীদের আহবান শেখ হাসিনার *** শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা পাবে ইরান, জানালেন পররাষ্ট্রমন্ত্রী *** এক বছর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন ড. ইউনূস *** ইসলাম ধর্মের প্রতি সম্মান দেখানোর আহ্বান গার্দিওলার *** গণঅভ্যুত্থানে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে কোনো বক্তব্য দেইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদ্রাসার নবম শ্রেণিতে বিভাগ বিভাজন চালুর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৪

#

ছবি - সংগৃহীত

দাখিলের নবম শ্রেণিতে বিভাগ বিভাজন চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণির জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। ২০২৬ সালের দাখিল পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর আলোকে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠানো নির্দেশনার চিঠি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়েছে, ‘২০২৩ সালের ২৩শে অক্টোবরের এক নির্দেশনা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকবে না মর্মে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১লা সেপ্টেম্বরের জরুরি নির্দেশনা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিতব্য) জাতীয় শিক্ষাক্রম ২০১২-এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে।’

এতে বলা হয়, ‘দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে তারা এক শিক্ষাবর্ষের মধ্যেই শিখন কার্যক্রম সম্পন্ন করতে পারে। ২০২৫ শিক্ষাবর্ষে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার নবম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৩ শিক্ষাবর্ষের অনুরূপ শাখা বিভাজন, শাখাভিত্তিক বিষয়, নম্বর বিভাজন, মানবণ্টন, মূল্যায়ন প্রক্রিয়া ইত্যাদি প্রযোজ্য হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবহিতকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।’
আই.কে.জে/

মাদ্রাসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250