রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

নায়িকাদের মতো গাঢ় লাল রঙে ঠোঁট রাঙানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

লাল ঠোঁটে নারী হয়ে ওঠে আবেদনময়ী। শাড়ি হোক বা হালকা কোনও আধুনিক পোশাকে সাবেক সাজ বা আধুনিক রূপসজ্জা—গাঢ় লাল রঙের ওষ্ঠরঞ্জনী যে কোনও সাজের সঙ্গেই মানানসই হতে পারে। নায়িকাদের মতো গাঢ় লাল রঙে ঠোঁট রাঙানোর ৫টি উপায় জেনে নিন-

১. শুষ্ক, ফাটা ও চামড়া উঠতে থাকা ঠোঁটের জন্য শুরুতেই দরকার এক্সফোলিয়েশন। যদি কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে মনে হয়, ঠোঁট শুকিয়ে চাম়ড়া উঠছে, তাহলে প্রথমেই পেট্রোলিয়াম জেল, নারকেল তেল বা ঠোঁটের কোনও ক্রিম ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর খুব নরম দাঁত মাজা ব্রাশের সাহায্যে তা আলতো করে ঘষতে হবে। এতে ঠোঁটের শুষ্ক চামড়া ও মৃত কোষ উঠে যাবে।

২. কারও ঠোঁটে কালচে ভাব থাকে, কারও ঠোঁটে রঙের অসামঞ্জস্যও থাকে। যে কোনও রং সুন্দর করে ফুটিয়ে তুলতে হলে সেই খুঁত ঢাকা দরকার। এ কাজে সাহায্য করবে ফাউন্ডেশন। এ জন্য ঠোঁটের প্রাইমারও ব্যবহার করতে পারেন।

৩. ফাউন্ডেশন খুব ভালো করে ঠোঁটে মিলিয়ে নেওয়ার পর লিপ লাইনার দিয়ে ঠোঁট একে নিন। বেশি চওড়া ঠোঁট হলে লাইন টানতে পারেন একটু ভেতর দিয়ে, আবার সরু ঠোঁট হলে নিয়ম হবে ঠিক উল্টো। তবে গাঢ় নয়, বেছে নিতে পারেন হালকা বা ন্যুড রং।

৪. ক্রিমি ম্যাট লিপস্টিক, লিকুইড ম্যাট, লিকুইড গ্লস- এ রকম নানা ধরনের লিপস্টিক হয়। ঠোঁটের ধরন শুষ্ক হলে ক্রিমের মতো লিপস্টিক বা গ্লস জাতীয় লিপস্টিক বাছাই করতে পারেন। লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকার পর এটি ব্যবহার করতে হবে।

৫. অনেক ধরনের লিপস্টিকেই চা-কফি খাওয়ার সময় কাপে দাগ পড়ে যায়। এই সমস্যা এড়াতে লিপস্টিক ব্যবহারের পর ব্লটিং পেপার চেপে ধরে, অতিরিক্ত লিপস্টিক উঠিয়ে দিতে পারেন। 

রবি.হক/এইচ.এস

গাঢ় লাল ঠোঁট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250