শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

অরিজিতের প্লেব্যাকে অবসরের সিদ্ধান্তে যা বললেন উদিত নারায়ণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২১ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

সংগীতশিল্পী অরিজিৎ সিং ও উদিত নারায়ণ। ছবি: সংগৃহীত

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং।গত মঙ্গলবার (২৭শে জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যমে আচমকা ঘোষণা দেন এ সংগীতশিল্পী। অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্ত-অনুরাগীদের মনে ভীষণ কষ্ট। আর হিন্দি কিংবা বাংলা— কোনো ভাষাতেই সিনেমায় অরিজিতের কণ্ঠ শোনা যাবে না, এটা এখনো হজম করে উঠতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা।

বলিউডের সংগীত জগতের তাবৎ শিল্পীদের অনেকেই অরিজিতের এ সিদ্ধান্ত অবিশ্বাস্য বলে মনে করছেন। আর কোনো দিন প্লেব্যাক করবেন না এ সংগীতশিল্পী। এ খবরে বেশ অবাক হয়েছেন আরেক বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ।

মঙ্গলবার (২৭শে জানুয়ারি) ৮টা ২৬ মিনিটে অরিজিৎ সিংয়ের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে বলা হয়েছে— সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সে জন্য ধন্যবাদ।

এ সংগীতশিল্পী আরও বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি— আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এটি একটি অনবদ্য সফর ছিল।

অরিজিৎ সিংয়ের ভক্তসংখ্যা বিপুল। সাম্প্রতিক বলিউডের অন্যতম হিট সিনেমাগুলোতে গান গেয়েছেন তিনি। তার এ সিদ্ধান্তে মন ভেঙেছে বহু ভক্তের। অরিজিতের সিনেমার গান গাওয়া থেকে অবসরের প্রসঙ্গে জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন গায়ক উদিত নারায়ণ। তিনি বলেন, খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান ও অর্থ— সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের যে উন্মাদনা, সেটি যে কোনো গায়কের কাছে অন্যতম প্রাপ্তি।

উদিত নারায়ণ বলেন, অরিজিৎ সেটি পেয়েছেন। এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত। তবে গান থেকে কোনো দিন দূরে যেতে পারবেন না তিনি। অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।

জে.এস/

সংগীতশিল্পী অরিজিৎ সিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250