শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড়

জামায়াতের নারী ও পুরুষ কর্মীরা ২০টি করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন: নয়ন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১০ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ছাপানো ব্যালট দিয়ে বাক্স ভর্তি করবেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা—এমন দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। 

গতকাল বুধবার (২৮শে জানুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করে বলেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ ভেসে আসছিল। কীসের ষড়যন্ত্র জানতে খোঁজ শুরু করি। অতি নির্ভরযোগ্য সূত্রে যেটা জানাতে পারলাম তা যথেষ্ট উদ্বেগজনক। জানতে পারলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জাল ভোট দেওয়ার সব রকম প্রস্তুতি নিচ্ছে। 

তার মতে, নীলক্ষেতের ছাপানো ব্যালটের মতো ব্যালট পেপার ছাপিয়েছে জামায়াত। নয়ন বলেন, তারা নির্বাচন কমিশন থেকে তাদের পালিত ও অনুগত প্রশাসনের সহায়তায় মুদ্রিত ব্যালট পেপারের ধরন ও সিরিয়াল নম্বরসহ ভিন্ন ভিন্ন প্রার্থী ও প্রতীকের নাম জেনে একই রকম মুদ্রিত ব্যালট পেপার নিজেদের প্রেসে ছাপিয়েছে। এবং সেসব ব্যালট পেপার ইতোমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। যেমন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় ডাকসু নির্বাচনে নীলক্ষেত থেকে হুবহু ব্যালট পেপার ছাপিয়েছিল।

নারী ও পুরুষেরা গোপনে ২০টা করে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিয়েছেন অভিযোগ করে যুবদলের এই নেতা বলেন, আরো উদ্বেগজনক তথ্য হলো আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রাখা হবে এবং ফজরের নামাজের পরপর একজন পাঁচটা করে সিল মারা ব্যালট পেপার নারীরা গোপনে বোরকায় লুকিয়ে, পুরুষেরা প্যান্টের পকেটে ভরে ভোটের লাইনে দাঁড়িয়ে দ্রুত গিয়ে ব্যালট বাক্স ভরবে। মানে একজন ২০টা করে ভোট দিলে পাঁচ জনের ভোট হবে এক শো। এভাবে দুপুর পর্যন্ত ভোট দেবে। দুপুরের পর থেকে তাদের ক্যাডারেরা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও মব সৃষ্টি করবে। যেন অন্য কেউ ভোট দিতে না পারে, সাধারণ মানুষ যেন ভয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে না আসে।

রবিউল ইসলাম নয়ন বলেন, আপনারাও জানেন, এর আগে পত্রিকার খবরে এসেছিল, প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছিল। এ ছাড়া তাদের নারী সংস্থার কর্মীদের বাড়ি বাড়ি পাঠিয়ে আমাদের নিরীহ মা-বোন, যারা ভোটার, তাদের এনআইডি নম্বর নিচ্ছে, তাদের ফোন নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে। এগুলো সবই ষড়যন্ত্রের অংশ। সুতরাং আমাদের অবশ্যই সজাগ হতে হবে, সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

রবিউল ইসলাম নয়ন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250