ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এবং দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি মামলাও প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ই আগস্ট) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোবায়েত ফেরদৌস এই আদেশ দেন।
বাদীরা মামলা প্রত্যাহারের আবেদন করায় আদালত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলা পরিচালনার কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশও প্রত্যাহার করেন।
আজ বুধবার জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসাইন আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২রা আগস্ট মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন বাদীপক্ষ। ১২ই আগস্ট শুনানি শেষে আদালত তাদের প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
এর আগে মামলার বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০শে জুলাই জিএম কাদের ও মাহমুদুল আলমের দলীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন এই আদালত। একই সঙ্গে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জনের প্রাথমিক পদসহ সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন