বুধবার, ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮ মাস পর ঢাকা হয়ে কলকাতা-আগরতলা বাস আবার চালু *** ফ্যামিলি কার্ড পেতে আর্থিক লেনদেন ‘বেআইনি’: সমাজকল্যাণ মন্ত্রণালয় *** মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায় *** জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী *** ‘ড. ইউনূসের মতো অপরাধীদের জেলে থাকা উচিত’ *** ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩রা মার্চ *** এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম কমল ১৫ টাকা *** ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর *** গভর্নরকে স্বৈরাচার আখ্যা: শোকজের পরদিন তিন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি *** পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ই এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী ৯ই এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদুল ফিতরের আগে এ নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি।

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আজকেই আমাদের সচিব মহোদয় ঘোষণা করবেন। তিনিই আমাদের প্রতিনিধিত্ব করেন।’

১২ই ফেব্রুয়ারি ২৯৯টি আসনে নির্বাচন হয়েছিল। নির্বাচনের আগে শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। সে সময় ইসি থেকে জানানো হয়, আসনটির নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা করবে ইসি।

অন্যদিকে নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর মধ্যে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ গ্রহণ করেন। এরপর আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে এর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। একই সঙ্গে দুই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। সূত্র অনুযায়ী, আগামী ৯ই এপ্রিল আসন দুটিতে ভোট অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, ১২ই ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এ ক্ষেত্রে আগে যারা বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

জে.এস/

নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250