বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র *** বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ৪ঠা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল করার প্রস্তাব আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির আলোচনাসভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী।

সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদন হলে আপনাদের জানাব। আমাদের আধুনিক হাসপাতালের বড় প্রয়োজন।

আরো পড়ুন: কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেন ছাড়ছে সময় মতো

ওবায়দুল কাদের আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়। তিন মাস আগের আমদানি করা যন্ত্র এখনো ব্যবহার করা হয়নি।

তিনি আরও বলেন, কিছু জটিল রোগের জন্য বাইরে যেতে হয়। তাই একটি আধুনিক হাসপাতাল দরকার। জরুরি রোগীর জন্য উপজেলা পর্যায়েও আইসিইউ থাকা দরকার। 

এইচআ/ 

পদ্মা ওবায়দুল কাদের আধুনিক হাসপাতাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250