রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে

ঐকমত্য কমিশনের বেতন-ভাতা নেবেন না ড. ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান কমিশনের সদস্য হিসেবে তার প্রাপ্য বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা গ্রহণ করছেন না। তার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ঐকমত্য কমিশন গঠনের সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও সদস্যদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদাসহ বিচারপতিদের মতো বেতন-ভাতা ও অন্য সুবিধা দেওয়ার কথা বলা হয়।

তবে কমিশনের কোনো সদস্য বেতন ছাড়া কাজ করতে চাইলে বা সুযোগ-সুবিধা না নিতে চাইলে সেটি প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুমোদন দেবেন বলে গঠনের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এ কমিশনের মেয়াদ ৬ মাস। ইফতেখারুজ্জামান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক।

এইচ.এস/

নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250