সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’

প্রবাসীদের ভোট দেওয়ার পথ খুঁজতে অংশীজনদের সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোট গ্রহণ পদ্ধতি ঠিক করতে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল মঙ্গলবার (২৯শে এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ৯টায় প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন-সংক্রান্ত এ সেমিনার অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৮শে এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সেমিনারে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্টরা কর্মকর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জানা যায়, এর আগে ৮ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে ইসি। সেখানে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট- তিনটি পদ্ধতি নিয়ে উপস্থাপনা ও আলোচনা হয়। 

এরপর ঢাবি, বুয়েট ও এমআইএসটির প্রযুক্তিবিদরা এ নিয়ে তিনটি প্রতিবেদন জমা দিয়েছেন। তিনটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে তিন পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের ভোট নিতে গেলে কী কী করতে হতে পারে, কী সমস্যা হতে পারে এবং কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে—সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তবে কোনো একটি একক পদ্ধতির ওপর ভরসা রাখতে পারেননি কর্মশালায় অংশ নেওয়া প্রযুক্তিবিদরা।

এইচ.এস/

নির্বাচন কমিশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250