শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

গাঁজা দিয়ে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে কারাগারে স্বামী!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৪

#

প্রতীকী ছবি

গাড়ির ভেতর গাঁজা রেখে স্ত্রীকে ফাঁসাতে চেয়েছিলেন সিঙ্গাপুরের এক ব্যক্তি। কিন্তু পরে ধরা পড়ে তিনি নিজেই এখন কারাগারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কারাদণ্ড পাওয়া ওই ব্যক্তির নাম তান জিয়াংলং। তিনি তার স্ত্রীর গাড়ির ভেতরে পেছনের সিটে গোপনে আধা কেজি গাঁজা রেখেছিলেন। চেয়েছিলেন স্ত্রী যেন মাদক মামলায় ফেঁসে যায় এবং তার কঠোর শাস্তি হয়।

কিন্তু ৩৭ বছর বয়সী তান জিয়াংলংয়ের এই পরিকল্পনা সফল হয়নি। তার আগেই পুলিশের কাছে ধরা পড়েছেন। আদালত তাকে প্রায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন।

সিঙ্গাপুরে বিশ্বের সবচেয়ে কঠোর মাদকবিরোধী আইন রয়েছে। গত বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) আদালত তান জিয়াংলংকে তিন বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন।

২০২১ সালে তান ও তার স্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কিন্তু এক বছরই পরই মতের মিল না হওয়ায় দুজনে আলাদা থাকতে শুরু করেন। তান চাচ্ছিলেন বিবাহবিচ্ছেদ করে ফেলতে। কিন্তু সিঙ্গাপুরের আইন অনুযায়ী বিয়ে করার পর তিন বছর অতিবাহিত না হলে বিবাহবিচ্ছেদের আবেদন করা যায় না। এ জন্য তান পরিকল্পনা করেছিলেন স্ত্রীকে মাদক মামলায় ফাঁসিয়ে সহজেই বিবাহবিচ্ছেদ করবেন।

তান এই পরিকল্পনা করেছিলেন গত বছর। তখনই পরিকল্পনাটির আদ্যেপান্ত তার প্রেমিকাকে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেওছিলেন। 

গত ১৬ই অক্টোবর একটি টেলিগ্রাম চ্যাট গ্রুপের মাধ্যমে তিনি ৫০০ গ্রাম গাঁজা কেনেন। এরপর গাঁজার পোটলাটি তার স্ত্রীর গাড়িতে রাখতে যান। কিন্তু ভুলে গিয়েছিলেন যে, গাড়িতে গোপন ক্যামেরা রয়েছে।

মুহূর্তের তানের স্ত্রীর কাছে গাড়ি থেকে মেসেজ চলে যায়— তার গাড়িতে ‘পার্কিং ইমপ্যাক্ট’ হয়েছে। এরপর লাইভ ভিডিওতে তানকে গাড়ির আশপাশে ঘুরঘুর করতে দেখেন তিনি।

ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তানের স্ত্রী। এরপর পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় তানকে।

সিঙ্গাপুরে মাদকদ্রব্য ধারণের জন্য কারাদণ্ড এবং মাদক পাচারের জন্য মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। গত বছরই সিঙ্গাপুর দুইজন মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে।

তানের কমপক্ষে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারতো। কিন্তু তিনি মামলার প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং দ্রুত দোষ স্বীকার করায় আদালত তার সাজা কমিয়ে চার বছর ১০ মাস করেছেন।

ওআ/কেবি

কারাগারে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250