সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

স্কটল্যান্ডকে ১২০ রানের টার্গেট দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৯ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাঘিনীদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজায় স্কটিশদের বিপক্ষে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেসদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে স্কটিশদের মিডিয়াম পেসের সামনে ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে পারেননি বাংলাদেশের মেয়েরা। মন্থর ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের সংগ্রহ পায় জ্যোতির দল। 

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাথী রানী ও মুর্শিদা খাতুন। তবে স্কটিশদের মিডিয়াম পেসের সামনে নিজেদেরকে মেলে ধরতে পারেননি টাইগ্রেস দুই ওপেনার। দলীয় ২৬ রানে ১২ রান করে আউট হন মুর্শিদা। দ্বিতীয় উইকেটে নামা সুবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সাথী। 

আরো পড়ুন : মেসির জোড়া গোলে শিরোপা জিতলো মায়ামি

কিন্তু দলীয় ৬৮ রানে ৩২ বলে ২৯ রান করে ফিরে যান সাথী। তার বিদায়ের পর ধস নামে টাইগার ব্যাটরদের। ৩৫ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। মোস্তারি ৩৮ বলে ৩৬, স্বর্না আক্তার ৭ বলে ৫, রিতু মনি ৪ বলে ও রানের খাতা খোলার আগেই তাজ নেহার সাজঘরে ফিরে যান।

টাইগ্রেসদের ব্যাটিং বিপর্যের মধ্যে দিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক জ্যোতি। আউট হওয়ার আগে ১৮ বলে ১৮ রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। স্কটল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন ক্যাথরিন ফ্রেজার। 

এস/কেবি


নারী টি-টোয়েন্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250