শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, প্রতিবাদ জানালো বাংলাদেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডে‌কে কড়া প্রতিবাদ জানানো হয়।

মিয়ানমারের রাষ্ট্রদূত সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মিয়া মুহাম্মদ মাইনুল কবির তাকে তলব করে কড়া প্রতিবাদ জানান। দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কার‌ণে বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হ‌য়ে‌ছে।

এর আগে সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। সীমান্তের ওপার থেকে মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যু হয়।

আরো পড়ুন:ঘুমধুম সীমান্তে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ৪০০ চাকমা

মঙ্গলবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরো সাতজন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নিয়ে এখন সংখ্যা দাঁড়ালো মোট ১১৭ জনে।

এইচআ/  আই.কে.জে/

রাষ্ট্রদূত মৃত্যু মিয়ানমার প্রতিবাদ মর্টার শেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250