বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

আলোচনায় ইহুদি চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সুইডেনের মালমো শহরে ২৯শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুইশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের মধ্য দিয়ে সুইডেনে ইহুদিদের বসবাসের ২৫০ বছর উদ্‌যাপন করতে চেয়েছিলেন আয়োজকেরা।

ইহুদিদের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি সিনেমা দেখানোর কথা ছিল এতে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে সুইডেনের সিনেমা হলগুলো এ আয়োজন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর উৎসবটি স্থগিত করা হয়েছে। তথ্যসূত্র: জেরুজালেম পোস্ট।

ইহুদি চলচ্চিত্র উৎসবের অন্যতম আয়োজক ওলা টেডিন সংবাদমাধ্যমকে বলেন, ‘মালমো শহরের কোনো বাণিজ্যিক ও আর্ট-হাউস প্রেক্ষাগৃহ আমাদের সঙ্গে থাকতে অস্বীকৃতি জানিয়েছে। অনেক প্রতিষ্ঠান জানিয়েছে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা। হলের কর্মী ও দর্শকদের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে এমন আশঙ্কা করছে তারা। তবে আমি বুঝতে পারছি না, ইহুদিদের সিনেমা দেখানোর কারণে কী এমন নিরাপত্তার হুমকি হতে পারে!’

সোফিয়া নোরব্র্যান্ড নামের আরেক আয়োজক এক্সে লিখেছেন, ‘মালমো শহরে আমরা যে জুইশ ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, এখন সেটা বাতিল করতে হচ্ছে। কারণ, কোনো সিনেমা হল উৎসবের জন্য প্রেক্ষাগৃহ ভাড়া দিতে রাজি হচ্ছে না। এই উৎসবে অংশ নিতে আগ্রহী দর্শকদের যদি সুরক্ষা না দিতে পারে সুইডেন সরকার, তাহলে সেটা দুঃখজনক।’

সুইডেনের বৃহত্তম সিনেমা চেইন ফিল্মস্টাডেন এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই মূলত এই উৎসবের সঙ্গে থাকতে পারছে না তারা। একই কথা জানিয়েছে থিয়েটার ফোকেটস হাস নামের আরেকটি সিনেমা চেইন, যারা মাঝেমধ্যে চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করে।

তবে নিরাপত্তার কারণ অস্বীকার করেছে আর্ট হাউস সিনেমা হল প্যানোরা। এই মুহূর্তে কোনো উৎসব আয়োজন করার মতো হল খালি নেই। তাই ইহুদি চলচ্চিত্র উৎসবের জন্য প্রেক্ষাগৃহ ভাড়া দিতে রাজি হয়নি তারা।

ইহুদি চলচ্চিত্র উৎসব স্থগিত হওয়াকে একটি ‘বিপর্যয়’ হিসেবে দেখছেন সুইডেনের সংস্কৃতিমন্ত্রী প্যারিসা লিলজেস্ট্র্যান্ড। তিনি বলেন, ‘কীভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব, তা নিয়ে ভাবতে হবে। সংখ্যালঘুরা এ দেশে নিজেদের বিপন্ন বোধ করছেন। আয়োজকেরা মনে করছেন, তারা ইহুদি বিষয়বস্তু নিয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবেন না। এটা সমাজের জন্য চরম বিপর্যয়।’

জে.এস/

ইহুদি চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250