রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন *** হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ইরানিদের ঈদের নামাজ *** তারকারা কে কোথায় আছেন ঈদের ছুটিতে *** পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে *** গ্যাস-সংকটে রান্না বন্ধ, ভারতে দলে দলে বাড়ি ফিরছেন পোশাকশ্রমিকেরা *** নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান *** কতটা ছড়ালো ঈদের সিনেমার নতুন গান *** ঈদে মুক্তি পেল ৫ সিনেমা, সবচেয়ে বেশি হলে শাকিব খানের ‘প্রিন্স’ *** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

তেলাপোকা মারতে গিয়ে পুরো অ্যাপার্টমেন্টেই দিলেন আগুন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

প্রতীকী ছবি

দক্ষিণ কোরিয়ায় এক নারী তেলাপোকা মারতে গিয়ে তার অ্যাপার্টমেন্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।

স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ার পর ওই নারীর একজন প্রতিবেশী জানালা দিয়ে বের হতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা যান। যিনি আগুন দিয়ে তেলাপোকা মারার চেষ্টা করেছিলেন তার বয়স কুড়ির কোঠায়।

ওই নারী পুলিশকে বলেন, তিনি দাহ্য পদার্থ স্প্রে করে ও লাইটার দিয়ে একটি তেলাপোকা মারার চেষ্টা করছিলেন। এভাবে তিনি আগেও তেলাপোকা মেরেছেন। কিন্তু গতকাল সোমবার (২০শে অক্টোবর) এ কাজ করতে গেলে ঘরে আগুন ধরে যায়। সেখান থেকে পুরো অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে।

উত্তরাঞ্চলীয় ওসান শহরের পুলিশ বলেছে, ওই নারীর বিরুদ্ধে অগ্নিসংযোগ এবং অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ আনা হবে।

ঘরে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় মারতে ব্লোটর্চের ব্যবহার সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে আজকাল অনেকের কাছে প্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ বাড়িতেই দাহ্য পদার্থ তৈরি করে সেগুলো ছিটিয়ে ও সঙ্গে আগুন ধরিয়ে এ কাজ করেন।

প্রথমে তারা পাশেই একটি ভবনের এক প্রতিবেশীর কাছে নিজেদের সন্তানকে ছুড়ে দেন। তারপর নিজেরা নেমে আসার চেষ্টা করেন।

২০১৮ সালে অস্ট্রেলিয়ায় এক ব্যক্তি এভাবে বাড়িতে তৈরি ‘ফ্লেমথ্রোয়ার’ দিয়ে তেলাপোকা মারতে গিয়ে নিজের রান্নাঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন।

ওসান সিটির যে ঘটনায় একজন মারা গেছেন তিনি চীনের নাগরিক। তিনি ওই ভবনের পঞ্চম তলায় স্বামীর সঙ্গে থাকতেন। এ দম্পতির দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে। যখন তারা বুঝতে পারেন, ভবনে আগুন ধরেছে তখন এ দম্পতি নিজেদের অ্যাপার্টমেন্টের জানালা খুলে সাহায্য চান।

জে.এস/

তেলাপোকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250