সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

শুধু পানি দিয়েই হবে ত্বকচর্চা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্বকের যত্নে অনেকেই হাজার হাজার টাকার প্রসাধন সামগ্রী কেনেন। আবার, বিপরীতে এমনও কেউ কেউ আছেন যাদের ত্বকের যত্ন নিয়ে রাজ্যের অনীহা! এরা শুধু পানি দিয়ে মুখটা পরিষ্কার করতে পারলেই যেন বাঁচেন! তাদের জন্য সুসংবাদ, শুধু পানি দিয়েই হবে ত্বকচর্চা! 

ত্বকে প্রাণসঞ্চার করতে পানি একাই একশ। যদি কেউ নিয়মিত শুধু পানি দিয়ে ত্বক পরিষ্কার করেন, তাহলেও ত্বকের ২০ শতাংশ কাজ হয়ে যায়।  আসুন জেনে নেওয়া যাক, ত্বকচর্চায় পানিকে কাজে লাগানোর বিভিন্ন উপায় সম্পর্কে-

শীতে অনেকেই গোসল কম করেন। এই অভ্যাস ত্বকের পক্ষে খুবই ক্ষতিকর। তাই রোজ অবশ্যই গোসল করবেন। খুব বেশি গরম পানি দিয়ে অবশ্য গোসল করতে যাবেন না। এতে ত্বক শুষ্ক হয়ে উঠবে আরও। হালকা গরম পানি দিয়ে প্রতিদিন গোসল সেরে নিন। এটি ত্বককে দারুণ সতেজ রাখবে।

বাইরে গেলে আমাদের ত্বক ধুলা-ময়লার সংস্পর্শে আসে, কালচে ছোপ পড়ে যায়। এমনকি সানস্ক্রিন ব্যবহার করলেও ত্বক নির্জীব হয়ে পড়ে। বাইরে থেকে বাড়ি ফিরেই তাই ঠান্ডা পানির ঝাপটা দিন। এতে ত্বকের ক্লান্তির ছাপ দূর হবে। ত্বকে ব্রণ, ফুসকুঁড়ি ইত্যাদির প্রাদুর্ভাব কমবে।   

আরো পড়ুন : শীতে চাই খুশকিমুক্ত সুন্দর চুল

ব্রণ ত্বকের সবচেয়ে সাধারণ সমস্যা। ব্রণ দূর করতে শতশত টাকার রাসায়নিক পণ্য ব্যবহারের প্রয়োজন নেই। চুলায় পানি চড়িয়ে পরিষ্কার নিমপাতা ও পুদিনাপাতা দিয়ে দিন। ভালোভাবে ফুটিয়ে একটি পরিষ্কার পাত্রে নিয়ে তাতে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল যোগ করে সেই ভাপে ত্বক ভিজিয়ে নিন। 

ঘুম থেকে ওঠার পর অনেকের মুখেই পাফিনেস বা ফোলাভাব দেখা দেয়। এজন্য একটা বাটিতে ফ্রিজের ঠান্ডা পানি নিন। তারপর সেই ঠান্ডা পানিতে তুলা ভিজিয়ে নিন। তারপর ওই ঠান্ডা পানিতে ভেজানো তুলাটা দিয়ে মুখটা ভালো করে মুছে নিন।  

পানি দিয়ে কিন্তু ময়েশ্চারাইজারও তৈরি করা সম্ভব। একটি স্প্রে বোতলে সমপরিমাণ পানি এবং গ্লিসারিন মিশিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এরপর মিশ্রণটি দিনে দুইবার মুখে স্প্রে করুন। এটি মুখকে হাইড্রেটেড রাখতে খুব কাজে দেবে। সাধারণ পানির বদলে গোলাপজলও ব্যবহার করতে পারেন।

এই সময়ের সবচেয়ে জনপ্রিয় চালের পানি। কোরিয়ানরা ত্বকের যত্নে এ পানি নিয়মিত ব্যবহার করেন। চাল সারা রাত কিংবা ৩০-৪০ মিনিট পানিতে ভিজিয়ে, সে পানি দিয়ে টোনার কিংবা মাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। এই পানি ত্বককে উজ্জ্বল রাখবে এবং বয়সের ছাপ দূর করবে। 

সবচেয়ে জরুরি হলো, ত্বকে ভেতর থেকে পানি ধরে রাখা। ত্বক যদি শুষ্ক হয়, ত্বকে পানির ঘাটতি দেখা দেয়, তাহলে এর স্বাভাবিক উজ্জ্বলতা কিন্তু হারিয়ে যাবে। তাই প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত। পাশাপাশি রসালো ফল এবং অন্যান্য পানীয় গ্রহণ করতে হবে।

এস/কেবি

পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্পের সাহস থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাক: ইরানের চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ০৩:৩৮ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

‘বিজয় ঘোষণার সময় হয়নি’, ইরানিরা কেন রাস্তায় নামছে না—কারণ জানেন ট্রাম্প

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

আওয়ামী লীগের ইফতার অনুষ্ঠান ভারত সরকার ‘বর্জনের’ যে ব্যাখ্যা দিলেন সাংবাদিক জুলকারনাইন

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সরকারি সংস্থার

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৬

Footer Up 970x250