মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’

‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব অভিযোগ করে বলেছেন, দায়িত্ব নেওয়ার পরই দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারতেন ড. মুহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ৮ তারিখে দায়িত্ব নেওয়ার পর তিনি চাইলেই দ্রুত ব্যবস্থা নিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। সম্প্রতি ‘চরচা’র এক টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে মামুন মাহবুব এসব কথা বলেছেন।

মামুন মাহবুব বলেন, ‘জুলাই আন্দোলনে আহত কিছু মানুষ ড. ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে অভিমান করে বলে দেশের বিভিন্ন জায়গায় এখনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের লোকজন রয়েছেন। উনি সরকারপ্রধান হিসেবে বলতে পারতেন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু এটা না বলে তিনি চট্টগ্রামের ভাষায় বললেন শুধু সরকারে না, তোমার গ্রামে নেই। তোমার গ্রামেও তো আছে। তার মানে তিনি তখন বুঝাতে চেয়েছেন তোমার গ্রামেও তো আছে তাদের ধরো, মারো এরকম কিছু।’ 

তিনি আরো বলেন, ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার ঘটনাও ঠিক হয়নি।

৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ টেনে মামুন মাহবুব বলেন, ‘৩২ নম্বর বাড়ি শুধু শেখ হাসিনার বাবার বাড়ি নয়। এটি সবার বাড়ি। এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা। ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে কারা নির্দেশ দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার। ৩২টা আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর। কাদের নির্দেশে এটা ভাঙা হয়েছে এবং কারা জড়িত ছিলেন, তার বড় প্রমাণ ওই দিনই রাতে পাকিস্তানের আইএসআই আনন্দ প্রকাশ করেছে, পাকিস্তান পার্লামেন্টও কথা বলেছে যে এবার শেখ মুজিব তার সাজা পেল।’

সৈয়দ মামুন মাহবুব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250