শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

নারী শ্রোতার কাছে যে কারণে ক্ষমা চাইলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রিটেনে কনসার্টে এবার অরিজিৎ যা করেছেন তা খুব কম শিল্পীরাই করে থাকেন। মঞ্চ থেকেই রীতিমতো মাথানিচু করে ক্ষমাপ্রার্থী হলেন গায়ক। সেই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে। কিভাবে সবার মন জিতে নেন গায়ক অরিজিৎ সিং, তার প্রমাণ আবারও টের পাওয়া গেল। 

ভারতীয় গণমাধ্যমের খবর, অরিজিৎ এর কনসার্টে এক নারী শ্রোতাকে রীতিমতো গলা ধরে ধাক্কা দিচ্ছেন এক নিরাপত্তারক্ষী। আর সেই নারী অরিজিতের নাম ধরে চিৎকার করছেন। ওই ভিডিওটিতে দেখা যায়, এমন দৃশ্য দেখে হঠাৎই গান থামিয়ে দেন গায়ক। তারপর নিরাপত্তারক্ষীকে জানান, এরকম করা একেবারেই উচিত নয়।

আরও পড়ুন: মিঠুনের গায়ে পা তুলে দিয়ে যা করলেন রজতাভ!

তবে এখানেই শেষ নয়। অরিজিৎ সেই নারী শ্রোতার কাছে ক্ষমা চেয়ে বলেন, 'আমি দুঃখিত। আপনার সঙ্গে এটা মোটেই উচিত হয়নি। আমি যদি ওখানে থাকতাম, তাহলে কিছুতেই এমনটা হতে দিতাম না।'

এসি/ আই.কে.জে








অরিজিৎ সিং নারী শ্রোতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250