সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

বাংলাদেশিদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্তের আশ্বাস ইতালির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১৯শে ফেব্রুয়ারি) ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এই উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করলে ইতালির উপমন্ত্রী ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন। অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই উভয় অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। তারা অনিয়মিত অভিবাসন, মানবপাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়ে আইনি অভিবাসন পথ প্রসারিত করার প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিতে আরও ইতালীয় বিনিয়োগের আহ্বান জানান, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। তিনি উপমন্ত্রীকে জানান, বর্তমান সরকার বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে।

আরও পড়ুন: বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন

বাংলাদেশ প্রতিরক্ষা খাতের উপকরণ সংগ্রহের উৎসে বৈচিত্র্য আনতে চায় বলে উপমন্ত্রীকে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।

উপমন্ত্রী ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান।

ইতালির উপমন্ত্রী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি ইতালির প্রথম কোনো মন্ত্রী পর্যায়ের সফর।

এসি/কেবি

ভিসা আবেদন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250