শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী *** ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে’

এবার রাঁধুনি হয়ে ক্যামেরাবন্দি হলেন অরিজিৎ সিং

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে জয় করেছেন বলিউড। অরিজিতের সংগীত জীবনের গল্পটা মোটেও সহজ ছিল না। অনেক বাধা-বিপত্তি, ব্যর্থতার মোকাবিলা করে আসতে হয়েছে।

পাপারাজ্জিদের থেকে দূরে থাকতে পছন্দ করেন অরিজিৎ সিং। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই প্রচারের অন্তরালে থাকেন। এমনকী বিভিন্ন সাক্ষাৎকারে প্রেম-বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলেও, খুব সন্তর্পণে তা এড়িয়ে যান।

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এর ফ্যান পেজ থেকে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে রীতিমতো রাঁধুনির বেশে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। যেখানে দেখা যায়, ফ্রাইং প্যানে পাঁপর ভাজছেন। পাশে একটি পাত্রে রয়েছে বেসন। ছবি দেখে মনে হচ্ছে, বাড়ির রান্না ঘরে রয়েছেন। 

আরো পড়ুন: নগ্ন দৃশ্য থাকা সত্ত্বেও ছাড়পত্র দিলো সেন্সর বোর্ড

নতুন প্রজন্মের প্রেম থেকে ব্রেকআপ, সব মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে অরিজিতের গান। তবে তিনি একেবারেই মাটির মানুষ। সাদামাটা পোশাকে স্কুটিতে ঘুরে বেড়ান। সন্তানদের স্কুলে দিয়ে আসেন। মুম্বাইতে বিলাসবহুল ফ্ল্যাট থাকলেও শিকড়ের টানে জিয়াগঞ্জে থাকেন এ সংগীতশিল্পী।

উল্লেখ্য, ‘ফেম গুরুকুল’ থেকে বিরাট লাইমলাইট না পেলেও, এর বছর পাঁচেক পরে অরিজিতের ভাগ্য বদলাতে শুরু করে। সঙ্গীত পরিচালক প্রীতমের সহযোগী হিসেবে কাজ করার পর থেকে ক্রমশ পরিচিতি পেতে শুরু করেন তিনি।

এসি/   আই.কে.জে

অরিজিৎ সিং রাঁধুনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250