মঙ্গলবার, ৩১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করেন তাইজুল, ভাইরাল হয়ে ওঠা এক সরল মানুষের গল্প *** ইউনূসকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জুলকারনাইন সায়েরের *** এক-এগারোর সময় তারেক রহমানকে যারা নির্যাতন করেছেন, তাদের একজন আফজাল: রাষ্ট্রপক্ষ *** তেলের সংকটের জন্য ‘প্যানিকড বায়িং’কে দুষছেন জ্বালানিমন্ত্রী *** মুক্তিযুদ্ধে ভূমিকার দায় এড়ানোর রাজনীতিতে জামায়াত *** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

জন্মদিনে দেবকে কী উপহার দিলেন প্রেমিকা রুক্মিণী?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৯ পূর্বাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওপার বাংলার অভিনেতা দেবের নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। বিশেষ এই দিনেই ছিল অভিনেতার জন্মদিন। সিনেমা মুক্তির ব্যস্ততা কাটিয়ে জন্মদিনের সন্ধ্যায় প্রিয় মানুষ রুক্মিণী মৈত্রের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দেবকে।

জন্মদিনের মুহূর্তের কিছু ছবি শুক্রবার (২৬শে ডিসেম্বর) সামাজিক মাধ্যমে শেয়ার করেন রুক্মিণী। কালো পোশাকে দেবের পাশে দেখা যায় তাকে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মেগাস্টার বা সুপারস্টার নয়, শুধুই ভালোবাসা। সূর্য, পৃথিবী, চন্দ্র—সব কিছু ছুঁতে পারো। তোমার আগামী জীবনের জন্য অনেক শুভ কামনা।'

তবে জন্মদিনে দেবকে রুক্মিণী কী উপহার দিয়েছেন, তা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই। বিষয়টি জানতে চাইলে দেব বলেন, ‘সবটাই কি বলতে হবে? এটা না হয় গোপন থাক।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন দেব ও রুক্মিণী। একসঙ্গে বহু অনুষ্ঠানে উপস্থিত হলেও বিয়ে নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেননি এই তারকা জুটি। দেব জানিয়েছেন, সঠিক সময় এলে তিনি অবশ্যই বিয়ের সিদ্ধান্ত নেবেন—এ বিষয়ে রুক্মিণীর মতও একই।

২০১৭ সাল থেকে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব ও রুক্মিণী। তবে সিনেমার চেয়েও বাস্তব জীবনের রসায়নেই দর্শকদের আগ্রহ বেশি বলে মনে করছেন টলিপাড়ার অনেকে। 

জে.এস/

দেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250