সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

প্রাইম ব্যাংকের পে-রোল সেবা ব্যবহার করবে মার্ট প্রোমোটারস

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৪

#

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পে-রোল চুক্তি সই করেছে মার্ট প্রোমোটারস। সম্প্রতি চট্টগ্রামে মার্ট প্রোমোটারস-এর অফিসে প্রতিষ্ঠান দুটি এই চুক্তি সই করে।

এই চুক্তির আওতায়, মার্ট প্রোমোটারস-এর কর্মকর্তাদের জন্য নিরবিচ্ছিন্ন পে-রোল ম্যানেজমেন্ট সল্যুশন সরবরাহ করবে প্রাইম ব্যাংক। ফলে এখন থেকে কর্মকর্তাদের বেতন পরিশোধ করা সহজ হবে এবং তারা ব্যাংক থেকে এক্সক্লুসিভ সেবা উপভোগ করবে, যেমন: ডিজিটাল ব্যাংকিং সল্যুশন, বিভিন্ন আর্থিক সেবা এবং কম সুদ হারে ঋণ নেওয়া। 

আরো পড়ুন : ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এ ‘ডাবল মিলিয়ন’ অফার

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মার্ট প্রোমোটারস-এর জেনারেল ম্যানেজার মো. শাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং রিটন বড়ুয়া; হেড অব পে-রোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ; চট্টগ্রাম অঞ্চলের হেড সরকার মেহেদী রেজা; হেড অব খুলশি ব্রাঞ্চ সাখাওয়াত হোসেন এবং মার্ট প্রোমোটারস-এর এইচআর ও অ্যাডমিন ম্যানেজার বিবি ফাতিমা; খুলশি মার্ট ম্যানেজার জামাল উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এস/ আই.কে.জে/

প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250