মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

যুক্তরাষ্ট্র নয়, বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ মেক্সিকোতে খেলতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে এক নজিরবিহীন কূটনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। মেক্সিকোতে অবস্থিত ইরানি দূতাবাসের এক বিবৃতির মাধ্যমে জানা গেছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ বর্তমানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। সূত্র: আলজাজিরা।

ইরানের উদ্দেশ্য হলো, যুক্তরাষ্ট্রে নির্ধারিত তাদের বিশ্বকাপের সমস্ত ম্যাচ সরিয়ে মেক্সিকোতে নিয়ে যাওয়া।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ইরান অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। সূচি অনুযায়ী ইরানের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

তবে মেহেদী তাজ স্পষ্ট জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যখন সরাসরি ইরানি জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছেন, তখন তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ভ্রমণে আগ্রহী নন। খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই তারা ফিফার কাছে মেক্সিকোতে ম্যাচ স্থানান্তরের জোর দাবি জানাচ্ছেন।

এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা। গত সপ্তাহে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানে বিমান হামলা চালায়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই ঘটনার পর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি গত সপ্তাহেই সাফ জানিয়ে দিয়েছিলেন যে, বর্তমান পরিস্থিতিতে ইরানি খেলোয়াড়দের পক্ষে এই টুর্নামেন্টে অংশ নেওয়া প্রায় অসম্ভব।

এখন সেই অবস্থান থেকে সরে এসে ইরান ম্যাচগুলো নিরাপদ কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার জন্য ফুটবলের সর্বোচ্চ সংস্থার ওপর চাপ সৃষ্টি করছে।

জে.এস/

২০২৬ ফুটবল বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250