রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

যে কিশোর শিলংয়ে সালাউদ্দিনকে দেখতে গিয়েছিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু আনাছ তার মাকে বলেছিল ‘মা আমি রাজপথে যাচ্ছি, আমার সঙ্গীরা জীবন দিচ্ছে, রক্ত দিচ্ছে। আমি ঘরে বসে থাকতে পারব না। যদি আমি ফিরে না আসি তাহলে তুমি আমাকে নিয়ে গর্ব করো’। 

আর আমার সন্তান শহীদ ওয়াসিম আকরাম। শাহাদতবরণের দুই সপ্তাহ আগে আমার নির্বাসিত জীবনে শিলংয়ে আমাকে দেখতে গিয়েছিল তার এক সঙ্গীসহ। আমি বলেছিলাম বাবা এ বয়সে তুমি কেন পাসপোর্ট করে মা-বাবার অর্থ ব্যয় করে আমাকে দেখতে এলে? 

বললো ‘আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, সেজন্য আমি এসেছি’। আমার সঙ্গে ছবি তুলল, এসে ফেসবুক প্রোফাইল দিয়ে দিল। যেদিন তার মৃত্যু হলো, রাজপথে গুলিবিদ্ধ হলো, তার সেই ফেসবুক প্রোফাইলটি ভাইরাল হয়ে গেল। আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। তার মায়ের সঙ্গে টেলিফোনে কথা বললাম, বললো বাবা তোমাকে দেখে আসার পরে আর আমাকে দেখতে আসেনি।

আজ সোমবার (২রা ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আবেগতাড়িত হয়ে এসব কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (পেকুয়া-চকরিয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ  ও ক্লাস টপার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। 

আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিতে পারে, রক্ত দিতে পারে উল্লেখ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই আমাদের নতুন প্রজন্ম। দেশের হাল তোমরাই ধরবে। আগামীর বাংলাদেশ তোমরাই গড়বে। 

সালাহউদ্দিন বলেন, আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া তাদের হাতে ধরা বাংলাদেশের জাতীয় পতাকা আজকে আমাদের নেতা তারেক রহমানের হাতে। সেই পতাকা আজকে আমি তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম। তোমরা এ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্রকে পাহারা দেবে, রক্ষা করবে। 

তিনি বলেন, আজীবন সংগ্রাম করেছি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। আমার বাল্যজীবন থেকে আমি এখানকার যারা বাংলাদেশের অন্যান্য এলাকার মতো বিত্তশালী ছিল, কিন্তু চিত্তশালী ছিল না, গরিবের বন্ধু ছিল না। তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছি, করতে করতে আমার সংগ্রামী জীবনের শেষপ্রান্তে। 

বিএনপির এই নেতা বলেন, দেশের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করতে করতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একপর্যায়ে আমি গুম হয়ে গেলাম। আমাকে গুম করা হলো হত্যা করার উদ্দেশে। তোমরা এ দেশের মানুষ, আমার মা-বোনেরা সবাই রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করেছিলেন বলেই আমি জীবিত আছি। অনেকেই আমাকে বলে মৃত্যুঞ্জয়ী বীর, না আমি মৃত্যুঞ্জয়ী বীর না, আমি একজন সেবক। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষক। তোমরাই মৃত্যুঞ্জয়ী বীর হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমার সন্তানেরা আমরা যা করতে পারি নাই তোমরা তা করে দেখাবে, আধুনিক বাংলাদেশ গড়বে, সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে মেধাবী, জ্ঞানভিত্তিক প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।

সালাহউদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250