সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার : কী ব্যাখ্যা দিলেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩২ পূর্বাহ্ন, ৭ই জুন ২০২৪

#

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ওভারে পাকিস্তানকে হারাল যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ১৫৯ রান। যুক্তরাষ্ট্র ৩ উইকেট হারিয়ে থামে ১৫৯ রানেই। ফলে সুপার ওভারে গড়িয়েছে ম্যাচটি। পরে সুপার ওভারে ১ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১৮ রান তোলে। জবাবে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তোলে ১৩ রান।

বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শুরু থেকেই তাদের চাপে রাখেন যুক্তরাষ্ট্রের বোলাররা। তবে এই হারের জন্য বোলারদেরই দুষলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ম্যাচ হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পাকিস্তান অধিনায়ক বলেন, দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মানসম্পন্ন ছিলাম না। প্রথম ১০ ওভারে এটার ঘাটতি ছিল। আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে আমাদের বোলিং বিচারে রানের পুঁজিটা ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই স্কোর ছিল।

বাবর মনে করেন, নিজেদের মানের ধারেকাছেও বোলিং করতে পারেননি হারিস, আমিররা। তিনি বলেন, আমরা বোলিংয়ে এর চেয়ে ভালো। প্রথম ছয় ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারে যদি আপনার স্পিনাররা উইকেট নিতে না পারে, তাহলে চাপটা চলে আসে। দশ ওভার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু তারা যেভাবে সুপার ওভারে খেলাটি শেষ করেছে, কৃতিত্ব অবশ্যই যুক্তরাষ্ট্র দলকে দিতে হবে।

আই.কে.জে/

যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

🕒 প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০২:৪৮ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

🕒 প্রকাশ: ১২:০৩ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250