শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

সেতু থেকে আত্মহত্যার চেষ্টা, পুলিশ নামিয়ে খাওয়ালো বিরিয়ানি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

প্রতীকী ছবি

নানাভাবেই পুলিশ মানুষের উপকারে আসে। এজন্যই তো বলা হয় পুলিশ বিপদের বন্ধু। মানবিকতা থেকে শুরু করে নানা কাজ করে সুনাম অর্জন করছে পুলিশ বাহিনী। এবার একজন আত্মহত্যার চেষ্টাকারীকে বুঝিয়ে শান্ত করিয়েছেন ভারতের পুলিশ।

সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন একজন। অনেক চেষ্টার পর কোনোমতে তাকে ঠেকায় পুলিশ। অনেক অনুরোধ করে নামিয়ে আনে রেলিং থেকে। শুধু তাই নয়, হাতে তুলে দেয় এক প্যাকেট বিরিয়ানি। ঘটনাটি ঘটে সোমবার (২২শে জানুয়ারি) ভারতের কলকাতার কড়েয়া থানা এলাকার।

জানা যায়, সোমবার দুপুরে ৪ নম্বর ব্রিজে যথেষ্ট ভিড় ছিল। সেই অবস্থার মধ্যেই হঠাৎ সেতুর রেলিংয়ে উঠে বসেন ওই ব্যক্তি। নিচে রেললাইনে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সেখানকার এক পুলিশ সদস্য জানান, দুপুর আড়াইটা নাগাদ মেয়েকে স্কুটারে চাপিয়ে সায়েন্স সিটি যাচ্ছিলেন তিনি। সেতুর কাছে স্কুটার থামান। মেয়েকে জানান, মোবাইল হারিয়ে গেছে। সেটা খুঁজতে হবে। মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে সেতুতে উঠে রেলিং থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন।

এ অবস্থা দেখে থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা। ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে অনেক বুঝিয়ে নামানোর চেষ্টা করেন তারা। কিছুতেই তাকে নামিয়ে আনা যাচ্ছিল না। তখন তার মেয়েকে ডেকে আনে পুলিশ। তাকে দিয়ে অনুরোধ জানিয়ে ওই ব্যক্তিকে নামানো হয়। জানা গেছে, তিনি অবসাদগ্রস্ত ছিলেন। নেমে আসার পর তাকে এক প্লেট বিরিয়ানি খাওয়ায় পুলিশ।

পুলিশ জানায়, ওই ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি। মার্বেলের কাজ করেন তিনি। এখন আর্থিক সমস্যায় ভুগছেন। স্ত্রীও সঙ্গে থাকেন না। এসব কারণে অবসাদ থেকে ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ধারণা পুলিশের।

সূত্র:আনন্দবাজার 

ওআ/

আত্মহত্যা বিরিয়ানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250