শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক

'বাগি ৪'-এর হার মানাবে 'অ্যানিম্যাল'কেও!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

'এবার রক্তগঙ্গা বইবে...', ফার্স্ট লুকেই গর্জন ছেড়েছিলেন টাইগার শ্রফ! এবার 'বাগি ৪'-এর টিজারে যেন সে কথাই প্রমাণ করলেন অভিনেতা। বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির প্রথম ঝলকে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল তাকে। হাতে দৈত্যকার 'বুচার নাইফ'। আরেক হাতে মদের বোতল। ঠোঁটে ধরা কখনও লোহার রড, আবার কখনও বা সিগারেট। খবর সংবাদ প্রতিদিনের।

কোনোদিকে ভ্রুক্ষেপ নেই। ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। চারদিকে রক্তের বন্যা। ফিনকি দিয়ে বেরনো রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার। 'বাগি ৪'-এর প্রথম টিজারেই যেন ভয়ংকর হিংস্রতার ঝলক দেখালেন অভিনেতা। তাতেই বলিউড, নেট ভুবনজুড়ে প্রশ্ন, 'এই ছবি কি অ্যানিম্যালকেও হার মানাবে?'

গত সোমবার (১১ই আগস্ট) মুক্তি পেল 'বাগি ৪'-এর টিজার। যেখানে টাইগার শ্রফের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া থেকে হরনাজ সাধু প্রত্যেকেই নজর কাড়লেন রক্তাক্ত চেহারায়। ভক্তদের উল্লাস, 'রনি (টাইগার) এবার আরও ভয়ঙ্কর খেলায় মেতেছে।' এ যাবৎকাল বলিউডে অ্যাকশন হিরোর নাম উঠলেই অক্ষয় কুমার, বিদ্যুৎ জামওয়াল কিংবা জন আব্রাহামদের পাশাপাশি শাহরুখ-সালমানের নাম শোনা যেত।

তবে 'বাগি ৪'-এর দৌলতে যে সেই তালিকার শীর্ষে নাম লেখাতে  চলেছেন টাইগার, তা বলাই বাহুল্য। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এ রক্তারক্তি, অ্যাকশন দেখে অনেকের ভ্রুযুগল আন্দোলিত হয়েছিল। অযাচিতভাবে মারপিটের দৃশ্য রাখার পাশাপাশি হিংস্রতার প্রচার করার অভিযোগও উঠেছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বিরুদ্ধে।

তবে বাগির চতুর্থ ফ্র্যাঞ্চাইজির টিজার দেখে সিনেদর্শকদের মত, 'এই ছবি তো অ্যাকশন, রক্তারক্তি, হিংস্রতার নিরিখে অ্যানিম্যালকেও ছাপিয়ে যাবে।' একাংশ আবার বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সে 'অ্যানিম্যাল'-এর সঙ্গে সাযুজ্য খুঁজে পেল।

জে.এস/

বলিউড অভিনেতা টাইগার শ্রফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250