বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুপুর ২টা পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট *** একটি রাজনৈতিক দল বারবার অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়ে যাচ্ছে: তারেক রহমান *** ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, পুকুরে নামিয়ে শাস্তি *** ঢাকা–১৪ ও ১৫ আসন: ভোট দিতে না পারার অভিযোগ কয়েকজন ভোটারের *** সারাদেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার *** নির্বাচন ঘিরে ভোটারদের উদ্দেশে তারেক রহমানের বিশেষ বার্তা *** আজকে নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা *** ভোট দিলেন প্রধান উপদেষ্টা *** নির্বিঘ্নে ভোট হলে ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান *** আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির

আগামী ২০ ও ২১মে ঢাকায় অনুষ্ঠিত হবে ডি-৮ যুবমন্ত্রী পর্যায়ের সভা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে আগামী ২০ ও ২১শে মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডি-৮ ভুক্ত সদস্য দেশসমূহের যুব মন্ত্রী ও সিনিয়র কর্মকর্তাদের আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকের ১ম দিনে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে ডি-৮ ভুক্ত দেশসমূহের যুবদের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন ইস্যু নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করবেন। 

আরো পড়ুন : ১২ দেশ নিয়ে ঢাকায় বসছে আন্তর্জাতিক কাবাডির আসর

বৈঠকের ২য় দিন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এমপির সভাপতিত্বে ডি-৮ ভুক্ত সদস্য দেশসমূহের যুব মন্ত্রীরা বিভিন্ন সেশনে মিলিত হবেন। তারা এ অঞ্চলের যু্বদের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়গুলি পর্যালোচনা করবেন। বৈঠক শেষে ‘ঢাকা ডিক্লেয়ারেশন অন ইয়ুথ’ গৃহীত হবে যার মধ্যে দিয়ে ডি-৮ ভুক্ত দেশসমূহের যুবদের উন্নয়নের রূপরেখা তৈরি হবে। 

উল্লেখ্য, ডি-৮ ভুক্ত দেশসমূহ তথা বাংলাদেশ, তুরস্ক, ইরান, পাকিস্তান, মালেয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর,  নাইজেরিয়া দুইদিন ব্যাপি আয়োজিত এ বৈঠকে অংশগ্রহণ করবে। ডি-৮ ভুক্ত দেশসমূহের যুবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এন/এস/ আই.কে.জে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250