সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত

প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি করলো অ্যাফিক্স

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য ব্যাংকিং সেবা বাড়াতে সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেডের কর্মীরা প্রাইম ব্যাংকের কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এসব অফার উপভোগের মাধ্যমে কর্মীরা বাড়তি আর্থিক সেবা ও সিমলেস ব্যাংকিং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছুর রহমান সরকার মাছুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. ওয়াসিউল আলম, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ ও রিজিওনাল হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মো. এনামুল কবীর, অ্যাফিক্স ইউনিভার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নেসার উদ্দিন রনি সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

এস/কেবি


প্রাইম ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250